একটি ম্যাকলারেন এফ১ জিটিআর (চেসিস ১০আর) আরএম সোথেবির মন্টেরি নিলামে ৩৪.৬৫৫ মিলিয়ন ডলারে (প্রায় ৩৮০ কোটি টাকা) বিক্রি হয়ে ম্যাকলারেন ও ব্রিটিশ নির্মিত গাড়ির সর্বোচ্চ পাবলিক নিলামমূল্যের রেকর্ড গড়েছে। ১৯৯৬ সালের এই গাড়িটি ল্য মাঁ-র পরীক্ষামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত এবং পিঙ্ক ফ্লয়েডের ড্রামার নিক ম্যাসনের মালিকানাধীন ছিল।
ম্যাকলারেন এফ১ জিটিআর ৩৪.৬৫৫ মিলিয়ন ডলারে বিক্রি, নতুন রেকর্ড
Source: Kolkata 24x7