রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মাদক ও সন্ত্রাস দমনে পৃথক বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে ANTF-এর জন্য চারটি থানা ও ৫৯১টি পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ATS-এর জন্য ৪৯৬টি পদ তৈরির সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
মন্ত্রিসভার বৈঠকে ANTF ও ATS গঠনের সিদ্ধান্ত
Source: News18 Bangla