ভোটের পর থেকে পলাতক থাকার পর অবশেষে কলকাতা থেকে গ্রেফতার হলেন তারকেশ্বর পুরসভার প্রাক্তন পুরপ্রধান উত্তম কুণ্ডু। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, জমি লুট-সহ একাধিক অভিযোগ রয়েছে। ২০১৩ সালে পুরসভার জমিতে দশতলা ভবন নির্মাণের অনুমতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।
পলাতক থাকার পর কলকাতায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান উত্তম কুণ্ডু
Source: News18 Bangla