বুধবার সন্ধ্যায় শিয়ালদহ-বনগাঁ শাখায় সিগন্যালিং ব্যবস্থায় গণ্ডগোলের কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়। দত্তপুকুর ও বিড়ার মাঝামাঝি সিগন্যালের পয়েন্টে সমস্যা দেখা দিলে লোকাল ট্রেনগুলি থমকে যায়, ফলে প্রায় আধঘণ্টা দেরিতে ট্রেন চলে। ব্যস্ত সময়ে এই বিভ্রাটে নিত্যযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। রেল কর্মীরা ম্যানুয়াল পদ্ধতিতে সিগন্যালিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
সিগন্যাল গণ্ডগোলে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত
Source: News18 Bangla