বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বিজেপি বিধায়িকা শর্বরী মুখার্জির মদতে এবিভিপি ও যুব মোর্চার দল ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালায় এবং এক পড়ুয়াকে মারধর করে। পুলিশ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এসএফআই বৃহস্পতিবার প্রতিবাদ জমায়েতের ডাক দিয়েছে।
যাদবপুরে রাতে হামলা, প্রতিবাদে জমায়েতের ডাক
Source: Ganashakti