যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও এসএফআই সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি জেনারেল বডি মিটিংকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় বচসা শুরু হয়, যা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’পক্ষই আলাদা মিছিলের ডাক দিয়েছে, নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।
যাদবপুরে এবিভিপি-এসএফআই সংঘর্ষ, রাতভর উত্তেজনা
Source: Hindustan Times Bangla