বৃহস্পতিবার নর্থইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে ৪-৩ হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে মোহনবাগান। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। গোলকিপার বিশাল কাইথের দুটি শট বাঁচানো ম্যাচের নায়ক। তিন বছর পর ফাইনালে কলকাতা ডার্বি।
ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি, টাইব্রেকারে মোহনবাগানের জয়
Source: Anandabazar Patrika