কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে রবিবার থেকে শুরু হতে চলা ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে একাধিক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারত অধিনায়ক শুভমান গিলের। চলতি WTC সাইকেলে যৌথভাবে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় শীর্ষে থাকা গিল আরও একটি শতরান করলে জো রুটকে পেছনে ফেলে একক শীর্ষে উঠবেন। এছাড়া ১,০০০ রান পূর্ণ করতে তাঁর দরকার মাত্র ২৬ রান, আর টেস্ট কেরিয়ারে ৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে ৭ রান। প্রথম টেস্টে ব্যর্থ হওয়া গিলের দিকে নজর থাকবে সবার।
কলম্বো টেস্টে রেকর্ডের হ্যাটট্রিকের মুখে শুভমান গিল
Source: News18 Bangla