সিটংয়ের হোমস্টেতে বারবিকিউয়ের আগুনে ৭০ শতাংশ দগ্ধ উত্তর দিনাজপুরের নিকিতা সাহা শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনায় জমির মালিক নেহাল আজরান, কেয়ারটেকার পবন কুমার আগারওয়াল, কর্মী দিপেন লামা ও শ্রমিক নাসির উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। স্বামী সৌভিক দাসের অভিযোগ, কর্মীর তরপিন তেল ঢালায় আগুন ছড়ায় এবং হোমস্টে কর্তৃপক্ষ গাড়ি দিতে দেরি করে।
সিটং হোমস্টে আগুনে দগ্ধ নিকিতা, ৪ জন গ্রেফতার
Source: The Wall Bengali