রাজধানীর পল্টন, কমলাপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ এবং মিরপুর, পল্লবী, বাড্ডাসহ অন্তত পাঁচটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তা জোরদার করে ডিএমপি দুই শতাধিক চেকপোস্ট বসিয়েছে এবং গোয়েন্দা ও সিটিটিসি সদস্য মোতায়েন করেছে।
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, ২০০ চেকপোস্ট
Source: Daily Bangladesh