কুবিতে অপ্রতিমের জানাজা, পরে বিক্ষোভের ডাক

কুবিতে অপ্রতিমের জানাজা, পরে বিক্ষোভের ডাক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের নিহত ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর শিক্ষার্থীরা হত্যার বিচার ও নাগরিক নিরাপত্তার দাবিতে মূল ফটকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। শুক্রবার নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার কুমিল্লার কোটবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়; দুজন সন্দেহভাজন আটক।

Source: Daily Bangladesh

More in Crime

Read the live feed on ZapIndies