শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি ফুটবলে রেলওয়ে চ্যাম্পিয়ন

শহীদ জিয়া-খালেদা জিয়া স্মৃতি ফুটবলে রেলওয়ে চ্যাম্পিয়ন

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ১-০ গোলে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের শেষ মুহূর্তে মো. মহরম আলী একমাত্র গোলটি করেন। প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Source: Bangladesh Pratidin

More in Sports

Read the live feed on ZapIndies