এশিয়ান গেমসে মিক্সড মার্শাল আর্টসে ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন সূচিকা তরিয়াল। মহিলাদের ঐতিহ্যবাহী ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার আলটানচিমেগ বাইগ্যালমাকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। এশিয়াডে প্রথমবার অন্তর্ভুক্ত এমএমএ-তে সেমিফাইনালে ওঠার অর্থই অন্তত ব্রোঞ্জ নিশ্চিত। জুডো ও জুজুৎসু থেকে আসা সূচিকা ২০২৪ সালে জুজুৎসু বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন।
এশিয়াডে এমএমএ-তে ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন সূচিকা
Source: The Wall Bengali