বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি কর্মচারীদের জিপিএফ থেকে প্রায় ১০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে চার সাবেক উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও দুই অডিটরসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিএজি ও হিসাব মহা নিয়ন্ত্রকের তদন্তে ৯ কোটি ৭৭ লাখ ১২ হাজার ২০০ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। ভুয়া বিল তৈরি ও অনুমোদনের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়।
মোরেলগঞ্জে জিপিএফ জালিয়াতি: ৬ কর্মকর্তা বরখাস্ত
Source: Bangladesh Pratidin