ভারতীয় রেল উত্তর-পূর্ব রেলের লখনউ ডিভিশনে ৬০৭.৭ রুট কিলোমিটারে কবচ ৪.০ স্থাপনের অনুমোদন দিয়েছে, যাতে খরচ হবে প্রায় ২৫২ কোটি টাকা। সেন্ট্রাল রেলের সোলাপুর ডিভিশনের ৭টি স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং বসবে, আনুমানিক ব্যয় ২০৯ কোটি টাকা। এছাড়া সাভল্যপুরম-গুন্টুর সেকশনে বৈদ্যুতিক ট্র্যাকশন সিস্টেম আপগ্রেড এবং গুজরাটে একটি ৪ লেনের রোড ওভারব্রিজ নির্মাণের প্রকল্পও অনুমোদিত হয়েছে।
৬০৮ কিমি ট্র্যাকে কবচ ৪.০ বসানোর অনুমোদন দিল ভারতীয় রেল
Source: Bangla Hunt