নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানিসহ একাধিক হেভিওয়েট ব্যক্তিত্ব নোটিশ পেয়েছেন। নামের বানানে অসংগতি বা পূর্ববর্তী তথ্যের সঙ্গে ম্যাপিং না থাকায় এসব নোটিশ পাঠানো হয়েছে। এর আগে অরবিন্দ কেজরিওয়াল, রেখা গুপ্তা, জগদীপ ধনকড়সহ অনেককে একই ধরনের নোটিশ দেওয়া হয়েছিল।
ভোটার তথ্যে গরমিল, জয়শঙ্কর ও আদভানিসহ বহুকে নোটিশ
Source: Samakal