জ্বালানি তেলের লিটারপ্রতি ২০ টাকা দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এই সিদ্ধান্ত জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে এবং দুর্ভোগ বহুগুণ বাড়াবে। তিনি বলেন, জ্বালানি পরিবহন ও উৎপাদনের প্রধান উপাদান হওয়ায় কৃষি, পণ্য পরিবহন ও কলকারখানার খরচ বেড়ে নিত্যপণ্যের দাম বাড়বে, যার বোঝা সাধারণ জনগণকেই বহন করতে হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতের
Source: Daily Bangladesh