ডিএ ও টেট আন্দোলনের মধ্যেই অনুমতি না নিয়ে স্কুলে অনুপস্থিত থাকার অভিযোগে কড়া পদক্ষেপ করল শিক্ষা দফতর। সব জেলার স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রাথমিক শিক্ষকদের অননুমোদিত অনুপস্থিতি দ্রুত খতিয়ে দেখতে হবে। বৈধ ছুটির আবেদন মঞ্জুর করতে হবে, তবে নিয়ম ভেঙে অনুপস্থিত থাকলে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা শুরু করতে হবে। পড়ুয়াদের পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সেদিকেই জোর।
অনুমতি ছাড়া অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে কড়া নির্দেশিকা শিক্ষা দফতরের
Source: Bangla Hunt