দুর্গাপুজোর ভিড় সামলাতে একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। রাঁচি–আজমীর স্পেশাল ট্রেন ৪ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার এবং ফিরতি রুটে আজমীর–রাঁচি ট্রেন ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার চলবে। এছাড়া সাঁতরাগাছি–আহমেদাবাদ–সাঁতরাগাছি স্পেশাল ট্রেনও চালানো হবে।
দুর্গাপুজোয় বাড়তি ট্রেন, দক্ষিণ-পূর্ব রেলের স্পেশাল পরিষেবা ঘোষণা
Source: Bangla Hunt