আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম কিছুটা কমে ১২২ টাকা ৭২ পয়সায় লেনদেন হচ্ছে। জুলাইয়ের শুরুতে এই হার ১২২ টাকা ৮৫ পয়সা থেকে বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় উঠেছিল। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর ইউরো ১৪০ টাকা ৬৬ পয়সা, পাউন্ড ১৬৩ টাকা ৯৯ পয়সা ও ভারতীয় রুপি ১ টাকা ২৮ পয়সায় লেনদেন হচ্ছে। রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও আনুষ্ঠানিক হারের ব্যবধান কমেছে।
ডলারের দাম কমে ১২২ টাকা ৭২ পয়সা
Source: Daily Bangladesh