২০২৩ সালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গার্ডরেলে ভুলবশত গাড়ি ধাক্কা দেওয়ায় বরখাস্ত হওয়া পুলিশকর্মী ধীরেন্দ্রনাথ মাহাতোকে ফের চাকরিতে বহালের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও পার্থপ্রতিম রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, ভুল হলেও এই সামান্য ঘটনায় চাকরি বাতিল করা অন্যায়; অল্প শাস্তিই যথেষ্ট ছিল। চার সপ্তাহের মধ্যে তাঁকে কাজে ফেরাতে হবে।
অভিষেকের বাড়ির গেটে ধাক্কা, পুলিশকর্মীকে ফের চাকরিতে বহালির নির্দেশ হাইকোর্টের
Source: Bangladesh Pratidin