ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াতে ইসলামীর কর্মী বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কোনো প্রমাণ ছাড়াই জামায়াতকে দায়ী করা অনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রকৃত অপরাধীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করার দাবি জানিয়েছেন।
ট্রেনে আগুনের ঘটনায় জামায়াতকে দায়ী করার নিন্দা
Source: Daily Bangladesh