নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকা চেয়েছেন। তিনি বলেন, মানবিক সহায়তা নয়, মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ইউএনএইচসিআর প্রধান বারহাম সালেহ ও জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে পৃথক বৈঠকে এ বিষয়টি গুরুত্ব পায়।
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন তারেক রহমান
Source: Bangladesh Pratidin