ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। তিন দিনের সফরে আসা শি-র সঙ্গে আলোচনায় বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান ও ইরান থাকছে। গত বছর বুসানে হওয়া বাণিজ্য-সমঝোতার মেয়াদ দুই দেশ আরও দু’মাস বাড়িয়েছে। প্রযুক্তি ও বিরল খনিজ নিয়ন্ত্রণ নিয়ে দুই পরাশক্তির টানাপড়েন এখনও কাটেনি।
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআই নিয়ে আলোচনা
Source: Hindustan Times Bangla