চলতি বছরের প্রথম আট মাসের চেয়ে সেপ্টেম্বরের ২৪ দিনেই ডেঙ্গুতে বেশি মানুষ মারা গেছে। গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু নিয়ে এ মাসে মৃতের সংখ্যা ১১২ জন, যা জানুয়ারি-আগস্টে ছিল ৯৭ জন। এক দিনে নতুন করে এক হাজার ৭৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, শয্যা সংকটে রোগীরা মেঝে-সিঁড়িতে চিকিৎসা নিচ্ছেন।
সেপ্টেম্বরের ২৪ দিনে ডেঙ্গুতে ১১২ মৃত্যু, শয্যা সংকট
Source: Samakal