পাঞ্জাবে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল কুখ্যাত গ্যাংস্টার করণবীর সিং। শনিবার কান্দোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়, কিন্তু সে গুলি চালালে সংঘর্ষ বাধে। প্রায় ১৪ রাউন্ড গুলি বিনিময়ের পর গুলিবিদ্ধ করণবীরকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
পাঞ্জাবে এনকাউন্টারে নিহত কুখ্যাত গ্যাংস্টার করণবীর সিং
Source: Bangla Hunt