মিরপুরে টিকাদান কেন্দ্রে হামলা, ভবন গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

মিরপুরে টিকাদান কেন্দ্রে হামলা, ভবন গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা চালিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মুখোশধারী ২৫০ জনের বেশি দুর্বৃত্ত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে যন্ত্রপাতি, ভ্যাকসিন, ওষুধ ও নগদ টাকা লুট করে। প্রতিষ্ঠানটির দাবি, ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা এবং ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

Source: Samakal

More in Crime

Read the live feed on ZapIndies