কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুন তদন্তকারী হলেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক রাজীব আহমেদ। শুক্রবার সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। মামলার গুরুত্ব বিবেচনায় এই পরিবর্তন। আগে তদন্তে ছিলেন এসআই সাইফুল ইসলাম। তিনজন সরাসরি জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে; আরও কেউ জড়িত কি না, তদন্ত চলছে।

Source: Daily Bangladesh

More in Crime

Read the live feed on ZapIndies