কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI) নিখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে সংগঠনের সদস্যদের সংঘর্ষ বাধে। অভিযোগ, মঞ্চ থেকে উস্কানিমূলক বক্তৃতা দেওয়া হচ্ছিল, প্রতিবাদ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ উপস্থিতিতেও দুই পক্ষ হাতাহাতিতে জড়ায়, কয়েকজন অধ্যাপক নিগ্রহের শিকার হন। চারজন আহত হয়েছেন। ক্যাম্পাসের গেট আটকে রাখেন পড়ুয়ারা, পরিস্থিতি এখনও উত্তপ্ত।
SRFTI-তে সংঘর্ষ, আহত পড়ুয়া-শিক্ষক
Source: The Wall Bengali