রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে হামলাটি হয়েছে বলে দাবি করেছেন সালমান। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় স্টুডিওর যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং মোবাইল ফোন, মানিব্যাগসহ মালামাল নিয়ে যাওয়া হয়। ঘটনায় কেউ আহত হননি।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ
Source: Bangladesh Pratidin