গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার রাতে সিএমএম আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়, জামিন শুনানি আজ। জাসদ বলছে এটি পূর্বনির্ধারিত প্রতিনিধি সভা ছিল; আসক হামলা ও মব সৃষ্টির অভিযোগে নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
Source: Samakal