বোলপুরের ত্রিশূলাপট্টি এলাকায় রবিবার সন্ধ্যায় বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লাকে কাছ থেকে মাথায় গুলি করে খুন করা হয়েছে। স্থানীয়রা তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের কারণেই হামলা। পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
বোলপুরে বিজেপি বুথ সভাপতিকে গুলি করে খুন
Source: Hindustan Times Bangla