আরজি কর মামলায় খড়দহ থানার পৃথক এফআইআর নিয়ে হাইকোর্টের প্রশ্ন

আরজি কর মামলায় খড়দহ থানার পৃথক এফআইআর নিয়ে হাইকোর্টের প্রশ্ন

আরজি কর ধর্ষণ-খুনের তদন্ত সিবিআই ও কলকাতা হাইকোর্টের নজরদারিতে চলার মধ্যেই একই ঘটনার সূত্রে খড়দহ থানায় পৃথক এফআইআর ও তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। ২৪ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চের ইন-ক্যামেরা শুনানিতে পুলিশের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। ওই মামলায় গ্রেপ্তার হন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন পুর চেয়ারম্যান সোমনাথ দে ও সঞ্জীব মুখোপাধ্যায়। ১ অক্টোবর খড়দহ থানার আইসি ও তদন্তকারী আধিকারিককে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।

Source: Bangla Hunt

More in Crime

Read the live feed on ZapIndies