এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া বা বিবেচনাধীন তালিকায় থাকা হজযাত্রীদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য এসআইআর আপিল ট্রাইব্যুনালকে আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাও বলেন, ধর্মীয় যাত্রায় যেন প্রশাসনিক বাধা না তৈরি হয়। উল্লেখ্য, চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় পাসপোর্ট সংশোধন ও হজ ভিসা নিয়ে জটিলতায় পড়েন একাংশ হজযাত্রী।
হজযাত্রীদের আবেদন নিষ্পত্তিতে ট্রাইব্যুনালকে ২ সপ্তাহের নির্দেশ হাইকোর্টের
Source: The Wall Bengali