ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল থেকে ‘শহিদ ওসমান হাদি হল’ লেখা মুছে ফেলে পুরনো নাম ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। গত বছর ওসমান হাদির মৃত্যুর পর শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নাম পরিবর্তন করেছিলেন, যা সিন্ডিকেটে সুপারিশ হলেও চূড়ান্ত অনুমোদন পায়নি। প্রশাসন বলছে, সরকারি নথিতে থাকা নামই বহাল হচ্ছে। ডাকসু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
ঢাবিতে ফিরছে শেখ মুজিবুর রহমান হলের নাম
Source: Hindustan Times Bangla