ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সবাই মারা যান। নিহতদের মধ্যে তিন নারী, তিন পুরুষ ও এক শিশু রয়েছে। পুলিশ বাস ও অটোরিকশাটি হেফাজতে নিয়েছে।
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে সাতজন নিহত
Source: Bangladesh Pratidin