ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডোর রুজভেল্টকে কেন্দ্র করে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সান দিয়েগো ছেড়েছে এবং ইউএসএস মাকিন আইল্যান্ডের নেতৃত্বে উভচর হামলা ইউনিটও ওই অঞ্চলের দিকে যাচ্ছে। নভেম্বরের শেষ নাগাদ তিনটি রণতরী ও দুটি উভচর ইউনিট মোতায়েন হতে পারে। ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অচলাবস্থায় থাকায় সংঘাতের আশঙ্কা বাড়ছে।
ইরান ঘিরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বাড়ছে
Source: Bangladesh Pratidin