মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও বিমান হামলা বাড়ায় টেকনাফের জেলে পরিবারগুলো নতুন করে উদ্বেগে। আরাকান আর্মির হাতে বন্দি শতাধিক বাংলাদেশি জেলের স্বজনরা নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বিজিবির তথ্য অনুযায়ী, বর্তমানে ৮৬ জন জেলে বন্দি, যার মধ্যে ৬৫ জন বাংলাদেশি। সোমবার ম্রাউক-উ শহরে হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।
রাখাইনে সংঘাত বাড়ায় বন্দি জেলেদের নিয়ে উদ্বেগ
Source: Bangladesh Pratidin