পুজোর আড্ডায় একঘেয়ে চিকেন পকোড়া বা কাবাবের বদলে এবার থাকতে পারে কোরিয়ান হানি বাটার চিকেন বাইট। ছোট মাংসের টুকরো নুন, লেবুর রস, রসুন ও সয়া সসে মাখিয়ে কর্নফ্লাওয়ারে মুচমুচে ভেজে নিতে হয়। এরপর মাখনে রসুন কুচি, সয়া সস ও মধু দিয়ে সস বানিয়ে ভাজা চিকেন মিশিয়ে সাদা তিল ছড়িয়ে পরিবেশন করা হয়।
পুজোর আড্ডায় কোরিয়ান হানি বাটার চিকেন বাইট
Source: Bangla Hunt