বাংলাদেশ পুলিশের ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে ৩ জন পূর্ণ ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়, যা উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন। এসআরইউ, এসবি, সিআইডি ও মেট্রোরেলসহ বিভিন্ন ইউনিটে এই পদায়ন করা হয়েছে।
পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা রদবদল
Source: Hindustan Times Bangla