ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের আর্থিক সচেতন করতে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের নতুন উদ্যোগ। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের মেমো অনুযায়ী, শনিবারের শেষ পিরিয়ডে আরবিআইয়ের মডিউলভিত্তিক কুইজ ও আলোচনা হবে। সঞ্চয়, ডিজিটাল লেনদেন ও আর্থিক পরিষেবার প্রাথমিক ধারণা দেওয়াই লক্ষ্য। এই কার্যক্রম আপাতত পরীক্ষার অন্তর্ভুক্ত নয়।
মাধ্যমিক স্কুলে শনিবার শেষ পিরিয়ডে আর্থিক শিক্ষার ক্লাস
Source: Kolkata 24x7