দুর্গাপুজোর ভিড় ও যানজট সামলাতে ১৪ অক্টোবর তৃতীয়া থেকে কলকাতায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে পরিস্থিতি অনুযায়ী বিধিনিষেধ কার্যকর হবে এবং নবমী পর্যন্ত চলবে। দশমী ও একাদশীতে প্রতিমা বিসর্জনের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। লকগেট ফ্লাইওভারে সপ্তমী থেকে দশমী পর্যন্ত ২৪ ঘণ্টা শুধু উত্তরমুখী যান চলাচল করবে।
তৃতীয়া থেকেই কলকাতায় পুজোর বিশেষ ট্রাফিক ব্যবস্থা
Source: Kolkata 24x7