মিরপুরে পোশাককর্মী সায়মনকে ছিনতাইয়ের পর হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার আদালত। মঙ্গলবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান; প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর আসামি সুজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২২ সালের ১১ অক্টোবর রাতে মিরপুর-১ এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
সায়মন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
Source: Daily Bangladesh