এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই হয়। এর মধ্যে দীর্ঘপাল্লার রুটের জন্য চারটি এ৩৫০-৯০০ ও আঞ্চলিক ও মাঝারি পাল্লার রুটের জন্য ছয়টি এ৩২১নিও রয়েছে। জ্বালানি সাশ্রয়ী এসব উড়োজাহাজ বিমানের বহর, রুট নেটওয়ার্ক ও যাত্রীসেবার মান বাড়াবে।
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি সই
Source: Bangladesh Pratidin