ভেনেজুয়েলার অপরিশোধিত তেল উল্লেখযোগ্য ছাড়ে পাওয়ায় ভারতের আমদানি বাড়ছে। কেপলারের হিসাবে, অক্টোবরে দৈনিক সরবরাহ সেপ্টেম্বরের ১,৯৬,০০০ ব্যারেল থেকে বেড়ে প্রায় ৪,৬৫,০০০ ব্যারেলে পৌঁছতে পারে, যা ২০১৯ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। রিলায়েন্সের জামনগর শোধনাগার এই তেল প্রক্রিয়াজাত করবে। অন্যদিকে, উচ্চমূল্যে রাশিয়ার ইউরালস তেলের আমদানি কমছে।
ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত, রিলায়েন্সের নয়া নজির
Source: Bangla Hunt