ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি সঙ্গীত ও নৃত্যে দুবছরের স্নাতকোত্তর কোর্স চালুর অনুমোদন দিয়েছে উচ্চশিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয়ের দাবি, দেশে এই প্রথম একত্রে এই দুই বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ তৈরি হল। আগে এক বছরের ডিপ্লোমা ও পিজি ডিপ্লোমা কোর্স ছিল। উপাচার্য চন্দ্রদীপা ঘোষ জানান, সিলেবাস ও শিক্ষক প্রস্তুত, ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি নাচ-গানে স্নাতকোত্তর কোর্স চালু
Source: Bangla Hunt