নেপালের গোর্খা জেলায় বুড়ি গণ্ডকী নদীতে ভোররাতে হড়পা বানে ৩৫টি বাড়ি ও দুটি ঝুলন্ত সেতু ভেসে গেছে, নিখোঁজ চারজন। সিউরিবাসের ঊর্ধ্বাঞ্চলে ধসের জেরে নদীতে সৃষ্ট অস্থায়ী বাধা ভেঙে এই বান এসেছে বলে ধারণা। গোর্খা, ধাদিং ও চিতোয়ানে উচ্চ সতর্কতা জারি; উদ্ধারে সেনা, পুলিশ ও হেলিকপ্টার মোতায়েন।
নেপালে বুড়ি গণ্ডকীতে হড়পা বান, নিখোঁজ ৪
Source: Hindustan Times Bangla