দেবীপক্ষের প্রথম দিন সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ শুকনো ও রোদ ঝলমলে থাকবে, ১৩ অক্টোবর পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ও সর্বনিম্ন ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে পুজোর চতুর্থী অর্থাৎ ১৪ অক্টোবর থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পঞ্চমী থেকে সপ্তমীর মধ্যে আরও বাড়তে পারে।
পুজোর প্রথম দিনেই রোদ ঝলমলে আবহাওয়া, চতুর্থী থেকে বৃষ্টির আশঙ্কা
Source: Asianet Bangla