পুজোর আগে রাজ্যে বড়সড় দুর্যোগের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। থাইল্যান্ড উপসাগরের ঘূর্ণাবর্ত ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে, যা উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোবে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
পুজোর আগে দুর্যোগের আশঙ্কা নেই, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি
Source: Bangla Hunt