মুম্বইয়ে সোমবার ভারতীয় নৌসেনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হল কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্র্যাফট আইএনএস মাংরোল। এটি মাহে-শ্রেণির তৃতীয় জাহাজ; মোট আটটি তৈরি হবে। উপকূলীয় অঞ্চলে সাবমেরিন মোকাবিলায় এটি অত্যন্ত কার্যকরী হবে বলে জানিয়েছেন নৌসেনার ওয়েস্টার্ন নাভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন।
নৌসেনায় যুক্ত হল অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ আইএনএস মাংরোল
Source: Hindustan Times Bangla